প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। শেখ সাজ্জাদ আলী ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আজ বুধবার পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।
জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।
Copyright © 2026 All rights reserved.